উদিয়মান তরুণ সাহিত্য সংগঠক মোকাররম বিল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম মোকাররম বিল্লাহ’র ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে সম্ভাবনার অগ্রণী প্রচেষ্টাকে স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মোকাররম বিল্লাহ ২৮ ডিসেম্বর সোমবার দুপুর ১২:৩০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, ১ নবজাতক পুত্র সন্তান, পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলায়।
প্রেস বিজ্ঞপ্তি
এমআর





