মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোর সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
শুক্রবার দুপুরে উপজেলার ষোলগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকার কামরাঙ্গীরচর যাচ্ছিল। জুমার নামাজের সময় উপজেলার ষোলগড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোটির সংঘর্ষ হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে।
নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনি তাবাসসুম (৫) ও অপর ভাগনী রেনু (১২) একই পরিবারের সদস্য। অপর সদস্যের নাম জানা যায়নি। নিহতদের মধ্যে অন্যান্যরা হলেন মাইক্রোবাসচালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫), অপর অজ্ঞাত ২ জন ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুল্যান্সে মারা যায়।
এ ঘটনায় আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এমআর





