যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। ডিজিটাল দেশ গঠনে বিশ্বের কাছে ব্যাপক সুনাম অর্জন করেছে।

শিক্ষা ক্ষেত্রে এসেছে পরিবর্তন। তাই শিক্ষা বান্ধব দেশ গঠনে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। শুক্রবার বিকালে বেনাপোল পৌর আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পৌর ছাত্রলীগের আহবায়ক, রেজা উদ্দিন আশুর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফউদদোল্লা সরদার অলোক, সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, আজিবর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি-আনোয়ার হোসেনন আনু, ছাত্র বিষয়ক সম্পাদক কাওসার হক।

এছাড়াও প্রধান বক্তা জেলা ছত্রলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল,উপজেলা ছাত্রলীগের সম্পাদক আকুল হুসাইন, আহসান হাবিব রানা, মুকুল হোসেন, রুমেল, আগুন, শিমুল প্রমুখ বক্তব্য রাখেন।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মত্তিক্রমে-আসাদুজামান টনিকে সভাপতি,নুর ইসলামকে সম্পাদক,বাকি বিল্লাহ ও টনিকে যুগ্ম-সম্পাদক এবং মাসুদ ও হাসানুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে এক বছর মেয়াদি ৫১ সদস্যের পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা কর্মি ব্যান্ডদল সহকারে উপস্থিত হয়। উৎসবের নগরীতে পরিনত হয় বেনাপোল। পরে সন্ধায় মনোমুগ্ধকর সাংস্কৃতি সন্ধ্যা উপভোগ করে কয়েক হাজার মানুষ।

নাসির/এমএনজে