কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও বিয়ার উদ্ধার হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলার ১৭৫ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গত ৫ দিনে টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ৫ হাজার পিস ইয়াবা ও ৮০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এতে ১৭৫ জনকে আটক করা হয়।

তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।

মাসুম/জারিফ