বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতারা এখানে অনেক সমাবেশ করেছেন। অথচ অনুমতি নেয়া সাপেক্ষেও আমাদের সমাবেশ করতে দেয়া হচ্ছে না।
গুম খুনের প্রতিবাদে শনিবার সকালে আইনজীবীদের সমাবেশে পুলিশের বাধা দেয়ার পর সুপ্রিম কোর্টের মাজার গেটে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এটি পৃথিবীর ইতিহাসে বিরল যে আইনজীবীদের তাদের কর্মস্থলে ঢুকতে দেয়া হচ্ছে না ।
গ্রেফতারকৃত আইনজীবীদের ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব বলেন, তাদের ছেড়ে দিন আমাদের উশৃঙ্খল হতে বাধ্য করবেন না ।
খন্দার মাহবুব অরও বলেন, এটি কোন রাজনৈতিক সমাবেশ নয়, এটি আইনজীবীদের সমাবেশ। সারা দেশে গুম খুন হত্যার প্রতিবাদে এ সমাবেশ।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]