মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় পরপর দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টা ১০ থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত বিকট শব্দে দুইটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কাওসার নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার সকালে ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন ম্যাক্সিমাস’শুরু করেন সোয়াট সদস্যরা।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, জেলা পুলিশের সদস্য কাওসার জঙ্গি আস্তানার দিকে টিয়ার শেল মারার সময় আহত হন। তবে কীভাবে আহত হয়েছেন তা বলা যাচ্ছে না। তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে আজ বেলা ১১টার দিকে অভিযানস্থল থেকে একটু দূরে ব্রিফিংয়ে মনিরুল বলেন, ‘ভেতরে খুব জটিল পরিস্থিতি। বাড়ির ভেতর একাধিক কামরায় চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে। তার মধ্যে একজন বোম্ব এক্সপার্ট রয়েছে বলেও আমাদের ধারণা।’

এমই