চাঁদপুরে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
ফরিদগঞ্জ, শাহারাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— ফরিদগঞ্জ উপজেলার জাহিদ হোসেন (২৬), জহিরুল ইসলাম (৩০), মো. হাসান (২১), জাকির হোসেন (৩৫), মোশারফ হোসেন (৪২), শাহারাস্তি উপজেলার জহিরুল ইসলাম মাসুদ (২৮), মো. ইউনুছ মিয়া (২২) ও মতলব দক্ষিণ উপজেলার মো. সবুজ (২৫) ।
জেলা পুলিশ সুপার আমির জাফর আটককের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের থানা থেকে জেল হাজতে পাঠানো হবে।
কেএইচ





