আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ১৯৭৫ সালে যেমন জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণকে ধোকা দিয়েছিলো। আর এখনও সেই ধোকা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বেগম খালেদা জিয়া। কিন্তু এখন মিডিয়ার যুগ। এই মিডিয়ার কল্যানে জনগণকে ধোকা দেওয়া সম্ভব নয়।
স্বাধীনতা বিরোধীরা দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও ধর্মের ধোহাই দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছিল। জনগন যেন এসবে আর বিভ্রান্ত না হয় সেদিক সবার খেয়াল রাখতে হবে।
শনিবার বিকেলে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে জেলা আওয়ামীলীগের উদ্যোগে নবনির্বাচিত জেলার ৫টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের অগ্রগতি দেখছে। দেশের বিরুদ্ধে কোন ষড়ষন্ত্র আর কাজ হবে না। তিনি বলেন, সারাদেশে আজ শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সাম্প্রতিক পৌর নির্বাচনে কুষ্টিয়ার পাঁচটি পৌরসভা ও সারাদেশে আওয়ামীলীগের বিজয়কে শেখ হাসিনার সরকারের প্রতি মানুষের আস্থার বহি:প্রকাশ উল্লেখ করে বলেন, উন্নয়ণ ও অগ্রগতির জন্য জনগনকে শেখ হাসিনার নের্তৃত্বে প্রতি আস্থা রাখতে হবে।
আওয়ামী লীগের এই নেতা কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হলেও এই কুষ্টিয়ার সন্তান। আমি বড় নেতা নই, আমি আপনাদের ভাই হতে চাই। আপনাদের পাশে থাকতে চাই। কুষ্টিয়ার সব কয়টি পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থীরা বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানান এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই কুষ্টিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এরআগে সবার শুরুতে নবনির্বাচিত ৫টি পৌরসভার মেয়রদের উত্তোরিয় পরিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন, কুষ্টিয়া সদর পৌরসভার নব নির্বাচিত মেয়র আনোয়ার আলী ও মিরপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র হাজী এনামূল হক, ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব শামীমূল ইসলাম ছানা, কুমারখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র সামসুজ্জামান অরুণ ও খোকসা পৌরসভার নব নির্বাচিত মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক। এসময় জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগও ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএম





