বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপি গাজীপুর জেলা শহরে এ কর্মসূচি পালন করে।

বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, ডা. মাজহারুল আলম, সাখাওয়াত হোসেন সবুজ, পৌর বিএনপির সহসভাপতি সৈয়দ হাসান সোহেল, সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেলসহ আরও অনেকে।

পরে রাজবাড়ি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাদকদল, ঘোড়ার গাড়ি,ব্যানার- ফেস্টুন নিয়ে গাজীপুর বিএনপি ও এর অঙ্গ সংঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই