গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর ও শ্রীপুর থানা এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।
হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, গাজীপুরে জয়দেবপুর থানা এলাকা থেকে নয়জন, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজন এবং শ্রীপুর থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১০ জন বিএনপি এবং একজন জামায়াতের কর্মী।
এআর





