ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখা থেকে এক কোটি ৯৫ লাখ টাকা লুটের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নয় লাখ টাকাসহ আটক ব্যক্তিই এ লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী বলে দাবি করেছে পুলিশ।

বুধবার ভোরে কুষ্টিয়া জেলা থেকে জয়পুরহাট সদর থানা পুলিশ তাকে আটক করেছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, ব্যাংকের টাকা লুটের ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদের খুঁজে বের করার স্বার্থে আপাতত গ্রেফতারকৃত মূল আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।

বিকেল পৌনে ৫টায় জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক বলেন, বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই ভবনে পরিচালিত ডাচ বাংলা ব্যাংকের নাজমুল নামে এক নৈশ প্রহরীকে গ্রেফতার করে পুলিশ। নাজমুল সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জেইউ