ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের ৬৯ প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার বেলা দেড়টার দিকে ছাত্রলীগের মিজান ও রনি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুই গ্রুপকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমই