‘আমার কথাও যাবে দূরে’ শ্লোগানে হ্যালো সাইটের জন্য শিশু সাংবাদিক বাছাই পরিক্ষা শুক্রবার ২২ আগষ্ট বেলা ১১ টায় ঝালকাঠি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়েছে।

২ ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত এ লিখিত পরিক্ষায় ১২ থেকে ১৮ বছরের মধ্যে স্কুল ও কলেজের দুই শাতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বাছাই পরিক্ষায় উত্তীর্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে আগামী ০১ সেপ্টেম্বর থেকে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ।

বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীণ ফোনের সহযোগিতায় দেশের প্রথম ইন্টারনেট পত্রিকা বিডিনিউজের শিশু সাংবাদিকতার হ্যালো সাইট দেশের ২৪ জেলায় এ আয়োজন করেছে।

এ পরীক্ষা চলাকালে ঝালকাঠি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদার সহ সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠকদের নিয়ে গঠিত একটি ভিজিলেন্স টিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ