ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়েছে। ময়মনসিংহের শহরতলী বাইপাস মোড়ে শুক্রবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকার তোহা (১৮) ও জিলা স্কুল রোডের চন্ময় (২০)। এরা দুজনই সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার্থী ছিল।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানায়, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফুলবাড়ীয়া রোড় বাইপাস সড়কে শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ