দেশের একমাত্র নারী পুলিশ সদস্যদের ট্রেনিং সেন্টার রংপুরে অনুষ্ঠিত হলো ১৪তম নারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ।
বৃহস্পতিবার সকালে রংপুর পিটিসিতে ৭২৫ জন চৌকস নারী পুলিশের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি একেএম শহিদুল হক । এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ন কবির, পিটিসির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও পুলিশ সুপার আব্দুর রাজ্জাক এবং পুলিশ সদস্যদের অভিভাবকরা । ৬ মাসের প্রশিক্ষণ শেষে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
জেআই





