তেজগাঁও শাহীনবাগ এলাকায় গাড়ি ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম সমরজিৎ দাস (৫৫) বলে জানা যায়।
শুক্রবার সকালে মখাখালী গেটে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির স্বজন মৃদুল চন্দ্র মজুমদার জানান,  সমরজিৎ নীলক্ষেত নিকুঞ্জ এলাকায় পল্লীবিদ্যুতে চাকরি করেন। শুক্রবার সকাল ৮টার দিকে অফিসে যাওয়ার পথে তেজগাঁও মহাখালী গেটে শাহীনবাগ কলেজের সামনে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে আয়শা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান মৃদুল। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা। তার অবস্থা আশঙ্কাজনক।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]