জেলা শহরে ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার পর এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
বৃহস্পতিবার থানায় এ ঘটনায় অভিযোগ হয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার নিখোঁজের ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ রাশেদ হোসেন (২৫) শহরের পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা আবদুর রহমান হাজারীর ছেলে।
ওই ঘটনায় তার ভাই এরশাদ হোসেন ফেনী মডেল থানায় জিডি করেছেন।
জিডিতে এরশাদ হোসেন উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আইসিবি ইসলামিক ব্যাংকের ফেনী শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ভাই ব্যবসায়ী রাশেদ হোসেন।
“এরপর তিনি ব্যবসা প্রতিষ্ঠান বা বাসায় না ফিরলে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। রাশেদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।”
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, ব্যবসায়ী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এম আর





