বাংলা নববর্ষকে কেন্দ্র করে দিনাজপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২২। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বৈশাখী মেলা উদযাপন কমিটি ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে দিনাজপুর বড় ময়দান কেন্দ্রিয় শহীদ মিনার থেকে এক শোভাযাত্রা বের হয়।

 

সানাই আর বাদ্যযন্ত্রের তালে তালে ব্যানার, ফেস্টুন, গরুর গাড়ি, প্লেকার্ড, মুখের মুখোস, মুখে রং মেখে এবং আনন্দ উল্লাসে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভা যাত্রাটি। এতে অংশ নেয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম এমপি, জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমিনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ।

 

নববর্ষ উপলক্ষে বিভিন্ন স্থানে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এছাড়া বড় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রান্তরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা।

 

এসআর, জেএ