রংপুর মহানগর শিবিরের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডিসি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী থানার সাবেক ওসি আলতাফ হোসেনকে হত্যা চেষ্টা এবং ৫ জানুয়ারির নির্বাচনের দিন সহিংসতার একাধিক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ