ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি হাতবোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৩। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বাহিনীটির সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতবোমা গুলো উদ্ধার করা হয়। র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএ





