খুলনার রূপসা উপজেলায় রাখি (১৮) নামের এক প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি উপজেলা দেবীপুর এলাকার জাহাঙ্গীর ফকিরের মেয়ে। তবে রাখি তার মায়ের সঙ্গে পাশের গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন।
রূপসা থানা অফিসার্র ইর্নচাজ (ওসি) মো. মেজবাউদ্দিন জানান, ১৪ ডিসেম্বর দুপুরে স্বল্পবাহিরদিয়া নানা বাড়ি থেকে পিতার সঙ্গে দেখা করার উদ্দেশে দেবীপুর এলাকায় যায়।
এরপর বাড়ি ফিরে না আসায় তার মা ফাতেমা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাননি তার। অবশেষে রোববার দুপুরে গিলাতলা গ্রামের লিঠু মোড়লের বাগানে গলায় ও হাতে উড়না পেচানো অবস্থায় রাখির লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের পাশ থেকে এক জোড়া প্লাস্টিকের জুতা ও মদের বোতল উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতকারীরা প্রতিবন্ধি মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার জয়দেব ভদ্র ও সাজ্জাদুর রহমান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রূপসা থানায় মামলা প্রস্তুতি চলছে।
এমকে





