ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে।
নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪ হাজার ৮০৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে।
আজ ২২ আগস্ট (রোববার ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ।
এর আগে শনিবার (২১ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯৯১ জনের দেহে।
এইচএন





