রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ (২৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে ৪ জন, উপসর্গ নিয়ে একজন এবং নেগেটিভ হবার পর একজন মারা যান।

এদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, নাটোরেরর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এনিয়ে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৯০ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭ টি নমুনা পরীক্ষায় ৬০জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ।

এমবি