রাজধানীতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, আটকদের একজন হিযবুত তাহরীরের কর্মী। বাকি ১০জন বিএনপি ও জামায়াতের কর্মী।

রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটনের পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান- আটকদের মধ্যে হিযবুত তাহরীরের এক কর্মী, বিএনপির আট কর্মী ও জামায়াতের দুই কর্মী রয়েছেন।

তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ইআর