আসন্ন উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই দাবি তুলে ধরেন সুজন সভাপতি ড. বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে বিভিন্ন তথ্য-উপাত্তেরও বিশ্লেষণ তুলে ধরা হয়।
প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থীদের মধ্যে কৃষক হিসেবে কেউ নেই। তবে দক্ষিণে ২৭৫ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১০, উত্তরে ৩৭৩ জনের মধ্যে ১৬ জন প্রার্থী কৃষক। আর মহিলা কাউন্সিলরদের মধ্যে উত্তরে ও দক্ষিণে দুইজন প্রার্থী কৃষক রয়েছেন।
এছাড়া, উত্তরে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর ২১২ ও মহিলা কাউন্সিলর পদে ২৯ জন ব্যবসায়ী। দক্ষিণে মেয়র ১৪, কাউন্সিল ২৯৯ ও মহিলা কাউন্সিলর ৩২ জন ব্যবসায়ী। এর বাইরে সবাই চাকুরিজীবী ও গৃহিনী।
এসএইচ





