দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ৫০/৫৫ জন চোরাকারবারী ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি মংলা ক্যাম্পের টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবির উপর আক্রমণের চেষ্টা করে।
এসময় আত্মরক্ষার্থে বিজিবি ৭ রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থল থেকে ১৭টি ব্যাগে রাখা মোট ৭৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১৪-০২-১০১৫) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
এসএইচ





