ইসলামী ছাত্রশিবিরের দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলায় পাঁচ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। ১ আগস্ট হতে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে জেলার সব উপজেলা ও সাংগঠনিক থানায় এ কর্মসূচি পালন করে শিবির।
বিভিন্ন শাখার কর্মসূচিগুলো জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আ স ম সায়েম,
সাবেক জেলা সভাপতি আতিকুর রহমান, মো. নাসির উদ্দীন, জেলা শিবিরের সেক্রেটারি হাফেজ আরিফ উদ্দীন, জেলা অফিস সম্পাদক মারুফ আহমেদ, জেলা এইচ আর ডি সম্পাদক আখতার ফারুকসহ বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে বিভিন্ন রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা রোপন করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীসহ সর্বসাধারণের মাঝে ফলজ, ঔষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এআর





