সিলেটে স্বেচ্ছাসেবক দলের ডাকা শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় সকাল ১০টায় স্বেচ্ছাসেবক দল মিছিল-সমাবেশ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন— স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাডভোকেট সামসুজ্জামান জামান, মওদুদুল হক মওদুদ, আলতাফ হোসেন বিলাল, লিটন কুমার দাশ নান্টু, রুজেল আহমদ, মাহবুব হোসেন মিলন প্রমুখ।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলির প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
জেআই





