চট্টগ্রামের সন্দিপে র্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে ‘জলদস্যু’মোশারফ হোসেন(৩৩) মারা গেছেন। এ সময় পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব। তাদের থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, মেহেদী হাসান শাকিল(২০), ইয়াসির আরাফাত(১৯), দিলদার(২১), মো: ইসমাইল(২৪) এবং ইসলাম হেলাল(৪২)।
র্যাব সদর দপ্তরের সহকারি পরিচালক মাকসুদুল আলম জানান, “সোমবার ভোররাতে র্যাবের সঙ্গে গুলিবিনিময় হলে সেখানে মোশারফ মারা যান।”
তার থেকে ২৯ ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১টি পিস্তল, ২টি ডিবিএল বন্দুক, ১৪টি এসবিবিএল বন্ধুক, ৬টি ওয়ান শুটার গান ও তিনটি পাইপগান উদ্ধার করা হয়েছে। মোশররফের বিরুদ্ধে স্থানীয় থানায় অন্তত ১৫টি মামলা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব ৭ কর্মকর্তা মিফতাহ উদ্দিন আহমেদ টাইমনিউজবিডিকে বলেন, “চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজের সামনের একটি দোকানের সামনে থেকে সোমবার ভোররাতে র্যাব আটক করে মোশারফকে। সেই দোকান থেকে ২৬টি বন্ধুক উদ্ধার করে র্যাব।”
একই এলাকায় কিছু অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৭। অভিযানকালে অপর জলদস্যূরা হামরা চালাতে ঘটনাস্থলে জলদস্যুদের গুলিতে মোফাররফ মারা যান। সেখান থেকেই পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব। নিহত মোশাররফের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১৫ টি মামলা রয়েছে বলে জানান তিনি।
জেইউ/এসএইচ/জেআই





