সিলেট নগরীর আখালিয়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার দিবাগত রাত ২টায় আখালিয়া রাইফেল ক্লাবের টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন (৩৫) নগরীর জালালিয়া আবাসিক এলাকার ৩ নম্বর কলোনীর মৃত মোতালিব আলীর ছেলে।

জালালাবাদ থানার এসআই জাকির হোসেন জানান, গিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় গিয়াস জুয়া খেলছিল। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

কেএইচ