গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৪ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখার পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নানা ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার ‍অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জেএ