নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গড়ে ওঠা এসএস ব্রিকস, প্রিহাম ব্রিকস এবং কালিয়ায় আরো দুটি ইটভাটা অভিযানে ভেঙে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ।

অভিযান পরিচালনাকারী খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান জানান, সরকারিভাবে ড্রাম চিমনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ড্রাম চিমনিতে যেভাবে ইট পোড়ানো হয় পরিবেশ ও মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। স্কুলের পাশে গড়ে ওঠা অবৈধভাবে এই ড্রাম চিমনি ভাটাটি কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক মোহাম্মাদ আতাউর রহমান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পরিবেশ ধ্বংসকারী এসব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।

উজ্জল/নাজিব