খুলনা মহানগরীতে বিআরটিসি বাসের চাপায় ৪ ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ৩টার দিকে নগরীর বিজিবি ক্যাম্পের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয় জানা যায় নি।
খালিশপুর থানার ওসি কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





