সিলেটের কোম্পানীগঞ্জে সালিশ বৈঠক থেকে ফেরার সময় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গুচ্ছগ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজ আলী।
এই ঘটনায় আঘাত আরজ আলীকে (২৫) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তিনি একই গ্রামের মৃত করম আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইন্তাজ আলী হত্যার ঘটনায় আরজ আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি





