চট্টগ্রামে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৬ জন, জামায়াতের ৩ জন এবং শিবিরের ৩ নেতাকর্মী রয়েছে।

বৃহস্পতিবার দিন ও রাতভর জেলার সীতাকু- ও লোহাগড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে লোহাগাড়ায় বন্দুকসহ বাবুল নামের এক জামায়াত কর্মী রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, বৃহস্পতিবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকু- ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ১২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এসএইচ