সুন্দরবন দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্টের ৪০ নটিক্যাল মাইল দূরে ভারতীয় ফিশিং ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ রয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
সন্ধ্যায় নৌ বাহিনীর লে. কমান্ডার বরুণ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ সাঙ্গু ও এসআর আমিন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়ে সন্ধ্যা নাগাদ কাছাকাছি পৌঁছেছে।
এছাড়া একটি মিলিটারি পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওই নৌ বাহিনী কর্মকর্তা।
এফএফ





