বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল থানার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল রাজধানীর বংশাল এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও বংশাল থানা আমীর আজমল হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন বংশাল থানা সেক্রেটারি মোতাহের আলী, বংশাল থানা কর্মপরিষদ সদস্য ফজলে আযীম, হাফেজ সুলতানি, মাওলানা আব্দুস সামাদ আযাদী, মারুফ প্রমুখ নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। জামায়াত দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজসেবা ও সমাজ সংস্কার অর্থাৎ সমাজের সেবা করা। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াত সে কাজ অব্যহত রেখেছে। মুসলিম প্রধান বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে তারা মানুষের অধিকার গুলো হরণ করে চলেছে। নিজেরা লুটপাট দুর্নীতি এমন কোনো অপকর্ম নেই যেখানে তারা অংশগ্রহণ করছে না।

বুলবুল বলেন, প্রতিদিন দেশে যে পরিমাণ দুর্নীতির ঘটনা ঘটছে তা সীমাহীন। একটি ছোট প্রজেক্ট থেকেও কোটি কোটি টাকা অনিয়ম করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে। অথচ একটি প্রজেক্ট এর বাঁচানো টাকায় দেশের সমগ্র মানুষের কল্যাণে ব্যয় করা সম্ভব। মানবতার পাশে মানুষের পাশে দাঁড়াবার কোন প্রয়োজন তাদের পড়ে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি অবৈধভাবে ক্ষমতায় বসেছে এবং ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য তারা জনগণের তোয়াক্কা করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাবছরই মানুষের পাশে থাকে। আমরা চেষ্টা করি দল-মত জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করতে। মানবতার পাশে আমরা আছি থাকব সব সময় ইনশাআল্লাহ।

বুলবুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য ও সুন্দরের জন্য দেশে রাজনীতি করে। আমরা বাংলাদেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি, যেখানে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে। এছাড়াও মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের নেতা-কর্মীদের সীমিত সামর্থ্যকে আমরা একত্রিত করে তা মানুষের কল্যাণে ব্যয় করে থাকি। মানুষের কল্যাণ করা এটা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে আমরা বিশ্বাস করি। শুধু শীতের সময় নয়, বন্যা সহ সকল দূর্যোগে আমরা মানুষের সহযোগিতা ও কল্যাণের নিমিত্তে কাজ করে যাচ্ছি। ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রচেষ্টা অব্যহত রেখেছে। তিনি সকলকে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।

এএস