সাভারে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে চার ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার ও উলাইল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আনিছ (৩০), আলিম (৩৮), সেন্ট (৩৫) ও খবির উদ্দিন (৩২)।

পুলিশ জানায়, আটককৃত চার ভুয়া ডিবি পুলিশ দীর্ঘ দিন ধরে সাভারের উলাইল ও আমিনবাজার এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিলো।গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আমিনবাজার থেকে দু’জন ও উলাইল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

সাভার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চার ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

এমই