লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবিরকে আবারও জেলগেট থেকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশের সহযোগিতায় কমলনগর থানা পুলিশ লক্ষ্মীপুর জেলা কারাগারের গেট থেকে তৃতীয় দফায় তাকে আটক করেন।
স্থানীয় সূত্রে জনা গেছে, ভোটকেন্দ্রে নাশকতার মামলায় গত ২৭ আগস্ট পুলিশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবিরকে আটক করেন। ওই মামলায় প্রায় তিনমাস কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে ২০ নভেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হলে অপর একটি মামলায় পুলিশ জেলগেট থেকে তাকে পুনরায় আটক করেন। ওই মামলায় জামিনে ছাড়া পেলে বুধবার সকালে জেলগেট এলাকা থেকে পুলিশ তাকে তৃতীয় দফায় আটক করে।
বিষয়টি নিশ্চত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, মাওলানা হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলা থাকায় আবারও তাকে আটক করা হয়।
জেআই





