এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) তাঁদের দু’জনের মৃত্যু হয়। নিহত ওই দুজন হলেন, বগুড়া সদর উপজেলার মো. আবদুল গফুর শাহ (৬৭) ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মো. বিল্লাল হোসেন।

মক্কার হজ অফিসের হজবিষয়ক পরামর্শক মাকসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন। এঁদের মধ্যে মো. আবদুল গফুর শাহ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান মাকসুদুর রহমান।

এ নিয়ে চলতি বছর মক্কায় বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া ৯জন ব্যক্তি মারা গেলেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪৯ হাজার ৬৮৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমবি