গাজীপুর মহানগরীর ছায়াবীথী এলাকার একটি অভিজাত বাড়ি থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ও চার লাখ টাকাসহ নুরুল আমিন নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেল।

আটক নুরুল আমিনের বাবার নাম হযরত আলী। তার বাসা গাজীপুর শহরের ৪৪ দক্ষিণ ছায়াবীথীতে।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অভিজাত বাড়ি থেকে ৪৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩ লাখ ৮৯ হাজার ৯শ ৯১ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে জয়দেবপুর থানায় মামলা।

কেএইচ