গাইবান্ধা সদর উপজেলার জেলখানা সংলগ্ন সড়কে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরচালক হিরু মিয়া (৩৫) নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জেলখানা সংলগ্ন তিনমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিরু মিয়া পলাশবাড়ী উপজেলার রাজপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান, সন্ধ্যায় পলাশবাড়ী থেকে একটি মালবাহী ট্রাক গাইবান্ধায় আসছিল।

পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরচালক হিরু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।


এসএম