রাজশাহীর পুঠিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সম্রাট (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। পুঠিয়া উপজেলার শিবপুর বাজারে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট নগরীর দাশপুকুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকচালক আশরাফ (৩২)। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আশরাফ পাবনার ভাঙ্গুড়ার আকবর আলীর ছেলে।
পুঠিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শফিউল আলম জানান, রাজশাহী থেকে নাটোরগামী ডালভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক আসা সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ডালভর্তি ট্রাকের চালক সম্রাট ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকচালক আশরাফ গুরুতর আহত হন।
এ ঘটনায় আধা ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
কেএইচ





