হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৬৪০ পিস যৌন উত্তেজক ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোররাতে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি ব্যাগে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৬৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর মূল্য ৩০ লাখ ৯৬ হাজার টাকা। পরে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলে ফজলুল হক জানান।

এমকে