গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় বাবা।
শনিবার সকালে সদর উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রা দিঘলিয়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা রুবিয়া বেগম (৩৫) ও ছেলে রিফাত (৫)। এ ঘটনায় আহত রিফাতের বাবা হাসিবুর রহমান হাসিব (৪৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরো জেলা সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ঢাকা পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে স্ত্রী-ছেলে ও সংসারের মালামাল নিয়ে ঢাকা থেকে পিকাপে করে গোপালগঞ্জের গ্রামের বাড়ি হরিদাসপুরে আসছিলেন।
সকালে কুয়াশায় মধ্যে পিকাপটির সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমবি





