রংপুরের অভিযান চালিয়ে জেলার ২ শীর্ষ ছিনতাইকারীকে আটক করেছে রংপুর কোতোয়ালী থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হনুমানতলা এলকার শাহাজান মৃধার ছেলে সাকিল (২৫) ও জলকর এলাকার হানিফ মিয়ার ছেলে বেলাল (২৫)।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

রংপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নগরীতে ছিনতাই ও মাদক ব্যবসা বেড়ে য়াওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান শরু করেছে।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ