১০ দিন আগে থেকে এখন ট্রেনের অ‌গ্রিম টিকি‌ট সংগ্রহ করা যাবে। আগে ৫ দিন আগে অগ্রিম টিকিট সংগ্রহ করার নিয়ম ছিলো। বৃহস্প‌তিবার (২৫ আগস্ট) সকাল থেকে নতুন নিয়মে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টি‌কিট বি‌ক্রি শুরু হয়েছে।

সরেজমিনে কমলাপুর কাউন্টার ঘুরে দেখা যায়, সবগুলো কাউন্টার থেকে অগ্রিম টি‌কিট তারা বি‌ক্রি করেছেন। রেলও‌য়ে মহাপ‌রিচালক আমজাদ হোসেন জানান, বর্তমানে ট্রেন সংখ্যা ও আসন সংখ্যা বৃ‌দ্ধি পাওয়ায় ১০ দিন আগে অগ্রিম টিকিট বি‌ক্রি তারা শুরু করেছেন।

এমএনজে