ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহবান জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মকতারা। আর এ গণহত্যা বন্ধ করা না হলে, ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন সাংবাদিক নেতারা।
রোববার দুপুরে ডিআরইউ চত্বরে গাজায় গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী। মানববন্ধন কর্মসূচিতে শতাধিক রিপোর্টার অংশ নেন।
তারা গাজায় বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক রফিক আহমেদ, সাজু রহমান, মুহম্মদ মোফাজ্জল, মনিরুল আলম ও শেখ মামুনূর রশীদ,ডিআরইউ অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন প্রমুখ।
ঢাকা, একে, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর
জাতীয়
গাজায় গণহত্যা বন্ধে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের হুমকি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহবান জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মকতারা। আর এ গণহত্যা বন্ধ করা না হলে, ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন সাংবাদিক নেতারা





