চট্টগ্রামে মোহাম্মদ শহীদ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার রাউজান উপজেলার চারাবটতল নামক এলাকায় বুধবার বিকালে এই হত্যাকাণ্ড ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে কি কারণে কারা এই যুবলীগ কর্মীকে হত্যা করেছে এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাউজান উপজেলার হরিশখাইন গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী শহীদ রাউজানের চারাবটতল এলাকায় অবস্থান করার সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা শহীদের মাথা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শহীদের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এমকে





