বরিশালে বিভিন্ন নদীতে দিনভর অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ-বাহিনী। জব্দকৃত জাল নগরীর রসুলপুর কোস্টগার্ড স্টেশনে পুড়িয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনা, আড়িয়াল খাঁ ও ইলিশা নদীতে অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

নৌ-বাহিনীর একজন কর্মকর্তা জানান, "বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা সহ বিভিন্ন নদীতে অভিযান চালান তারা। এ সময় প্রায় ৬২ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল এবং ৭০০ মিটার বেহুন্দি জাল জব্দ করা হয়। " তিনি আরও বলেন, "জব্দকৃত জালের বাজার মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। সন্ধ্যায় জালগুলো কোস্টগার্ডের রসুলপুর স্টেশনে পুড়িয়ে ফেলা হয়। "
জেড